শুদ্ধ নামাজ ও সহিহ তিলাওয়াত
শুদ্ধ নামাজ ও সহিহ তিলাওয়াত
সহজ নিয়মে শুদ্ধভাবে নামাজ ও কোরআন পড়ার হাতেখড়ি
"বয়স কোনো বাধা নয়; আল্লাহর কালাম শেখার দরজা সবার জন্য সবসময় খোলা। আপনি যে বয়সেরই হোন না কেন, আমাদের এই কোর্সটি আপনার জন্য সহজবোধ্য করে সাজানো হয়েছে।"
নামাজ ইসলামের প্রধান স্তম্ভ, আর এই নামাজ সহিহ হওয়ার জন্য সূরা ও তাসবিহগুলো শুদ্ধ হওয়া আবশ্যক। আমাদের এই ৪ সপ্তাহের বিশেষ কোর্সটি সাজানো হয়েছে ব্যস্ত মানুষদের কথা মাথায় রেখে, যাতে খুব অল্প সময়ে আপনি আপনার নামাজ ও তিলাওয়াত সংশোধন করে নিতে পারেন।
যে সকল মা-বোনেরা ব্যস্ততার কারণে শিখতে পারেননি: কর্মব্যস্ততার কারণে ছোটবেলায় বা আগে কখনো শুদ্ধভাবে কুরআন ও নামাজ শেখার সুযোগ হয়নি।
যাঁদের নামাজে ভুল হওয়ার ভয় কাজ করে: তিলাওয়াত বা তাসবিহ শুদ্ধ হচ্ছে কি না—এই চিন্তায় যাঁরা নামাজে তৃপ্তি পান না।
তাজবিদ শিখতে আগ্রহী মা-বোনেরা: আরবী হরফের সঠিক উচ্চারণস্থল (মাখরাজ) এবং গুন্নাহ-মাদ্দ-এর নিয়মগুলো সহজে শিখতে চান যাঁরা।
নামাজকে অর্থবহ ও সুন্দর করতে চান: শুধু তিলাওয়াত নয়, বরং নামাজের ভেতরের দুআ ও তাসবিহগুলো নিখুঁতভাবে শিখতে আগ্রহী ব্যক্তিরা।
শিক্ষার্থী বা চাকুরিজীবী মা-বোনেরা: যাঁরা সপ্তাহে মাত্র ৩ দিন সময় দিয়ে অল্প সময়ে নিজের বুনিয়াদী ইবাদতটি সংশোধন করতে চান।
নতুন মুসলিম বা পুনরায় শুরু করতে ইচ্ছুক: যাঁরা নতুন করে দ্বীন শেখা শুরু করেছেন এবং প্রাথমিক শিক্ষাগুলো মজবুত করতে চান।
✅ সঠিক উচ্চারণ ও বুনিয়াদ গঠন
✅ সূরা ফাতিহা ও তাজভীদের মৌলিক নিয়ম
✅ নামাজের ছোট সূরাসমূহ সংশোধন
✅ পূর্ণাঙ্গ নামাজ ও তাসবিহ
সপ্তাহ ১: সঠিক উচ্চারণ ও বুনিয়াদ গঠন
ক্লাস ১: আরবী ২৯টি হরফের মাখরাজ (১-৭) এবং মোটা ও পাতলা অক্ষরের পার্থক্য।
ক্লাস ২: বাকি মাখরাজগুলো (৮-১৭) সম্পন্ন করা এবং হরকতের সঠিক উচ্চারণ।
ক্লাস ৩: তানবিন ও সাকিনের পরিচয় এবং নামাজের ‘সানা’ (সোবহানাকা...) শুদ্ধিকরণ।
সপ্তাহ ২: সূরা ফাতিহা ও তাজভীদের মৌলিক নিয়ম
ক্লাস ৪: সূরা ফাতিহা (১-৪ আয়াত) শব্দে শব্দে মাশ্ক ও তাজভীদ বিশ্লেষণ।
ক্লাস ৫: সূরা ফাতিহা পূর্ণাঙ্গ অনুশীলন এবং একনাগাড়ে পড়ার দক্ষতা অর্জন।
ক্লাস ৬: গুন্নাহ ও মাদ্দ-এর (টান) অত্যাবশ্যকীয় নিয়মসমূহ।
সপ্তাহ ৩: নামাজের ছোট সূরাসমূহ সংশোধন
ক্লাস ৭: সূরা ইখলাস, ফালাক ও নাস (তাজভীদসহ তিলাওয়াত)।
ক্লাস ৮: সূরা কাওসার, আসর ও ফীল।
ক্লাস ৯: সূরা কুরাইশ ও সূরা মাউন (সবচেয়ে বেশি ব্যবহৃত সূরাগুলোর ওপর গুরুত্ব)।
সপ্তাহ ৪: পূর্ণাঙ্গ নামাজ ও তাসবিহ
ক্লাস ১০: রুকু, সিজদাহ এবং রুকু থেকে দাঁড়ানোর তাসবিহসমূহ নিখুঁত করা।
ক্লাস ১১: তাশাহহুদ, দরুদ শরীফ এবং দুআ মাসুরা সংশোধন।
ক্লাস ১২: সমাপনী ক্লাস: তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত পূর্ণাঙ্গ নামাজ প্র্যাকটিক্যাল পরীক্ষা ও ভুল সংশোধন।
লাইভ ক্লাস: সরাসরি প্রশ্ন করার সুযোগ।
মা-বোনদের জন্যে: সম্পূর্ণ পর্দা ও ঘরোয়া পরিবেশ
প্রথম ৪৫ মিনিট: তাজভীদের নিয়ম ও নতুন সবক আলোচনা।
পরবর্তী ১ ঘণ্টা: ওয়ান-টু-ওয়ান মাশ্ক। অর্থাৎ শিক্ষক প্রত্যেক ছাত্রের কাছ থেকে এককভাবে পড়া শুনবেন।
শেষ ১৫ মিনিট: নামাজের জরুরি মাসআলা ও সরাসরি প্রশ্নোত্তর পর্ব।
প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ৯:০০ টা থেকে (তারাবির নামাজ শেষে)।
সম্পূর্ন রমজান মাস জুড়ে।
মেগা লঞ্চ অফার!
রেগুলার ফি: ~~১,৯৯৯/-~~ টাকা।
বিশেষ ছাড়: (১-৫ জন): ৬৯৯/- টাকা।
রেগুলার ছাড়: ৭৯৯/- টাকা।
উত্তর: হ্যাঁ, এই কোর্সটি মূলত তাঁদের জন্য যাঁদের আরবী পড়ার প্রাথমিক ধারণা আছে কিন্তু তিলাওয়াত ও নামাজ শুদ্ধ নয়। তবে আপনি যদি একেবারে শুরু থেকে শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইড করব।
উত্তর: ক্লাসগুলো (Zoom/Google Meet) অ্যাপের মাধ্যমে সরাসরি (Live) নেওয়া হবে। এতে আপনি সরাসরি শিক্ষকের তিলাওয়াত শুনতে পারবেন এবং নিজের পড়াও শোনাতে পারবেন।
উত্তর: আমরা বিশ্বাস করি তিলাওয়াত শুদ্ধ করার জন্য অনুশীলনের (মশ্ক) প্রয়োজন। সপ্তাহে ৩ দিন ক্লাসের পাশাপাশি বাকি দিনগুলোতে আপনি বাড়িতে অনুশীলনের পর্যাপ্ত সময় পাবেন, যা আপনার শেখাকে আরও মজবুত করবে।
উত্তর: অবশ্যই। আমাদের ক্লাসের ১ ঘণ্টা সময় রাখা হয়েছে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের একক তিলাওয়াত শোনার জন্য। শিক্ষক প্রত্যেকের পড়া আলাদাভাবে শুনে ভুল সংশোধন করে দেবেন।
উত্তর: অবশ্যই। আমাদের কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেকোনো বয়সের মানুষ সহজে এবং সাবলীলভাবে শিখতে পারেন। শেখার জন্য কোনো বয়সই বাধা নয়।
উত্তর: পেমেন্ট ভেরিফিকেশনের পর সাধারণত ১২-২৪ ঘণ্টার মধ্যেই আপনাকে আমাদের সিক্রেট লার্নিং পোর্টালে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে।
উত্তর: ফরমটি পূরণ করে আমাদের বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) নম্বর: 01674581209 -এ নির্ধারিত ফি পাঠিয়ে দিন।